মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরণী এলাকায় ট্রাকের ধাক্কায় বাসের যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (০৪ নভেম্বর) ভোরে কুরণী এলাকায় কর্নেল ফারুকের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কুরণী এলাকায় দাঁড়ানো বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসে এবং ট্রাকে থাকা ৬ জন নিহত ও ৫ জন আহত হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় বাসে থাকা যাত্রীসহ ৬ জন নিহত ও আহত ৫। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি।
