প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তামিম ইকবাল!

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তামিম ইকবাল

বিশ্বকাপের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই হঠাত করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তামিম। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর চোটের কারণে এশিয়া কাপ না খেললেও বিশ্বকাপে তিনি খেলবেন বলেই নিশ্চিত ছিল। সে লক্ষ্যে টুর্নামেন্ট শুরু আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজও খেলেন তিনি।

তবে বিশ্বকাপ দল ঘোষণার একেবারে আগমুহূর্তে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম। দেশ সেরা ওপেনারের সঙ্গে যা যা হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ১৯ নভেম্বরের পর কথা বলবেন তামিম। এমনটায় জানায় দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে।

বিশ্বকাপে একের পর এক ম্যাচে যখনই বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে, তখনই সমর্থকরা তামিমের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলেছে। তামিমকে যে তারা ‘মিস’ করছেন, ধর্মশালা, চেন্নাই বা মুম্বাইয়ের মাঠে পোস্টার তুলে ধরে বাংলাদেশ সমর্থকরা সেটা জানাতেও দ্বিধা করেনি। এখন প্রশ্ন হলো বিশ্বকাপের পরে বাংলাদেশের জাতীয় দলে তামিমের ফিরে আসার সুযোগ কতটা?

দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে; বিসিবির সূত্র বলছে, তামিমের দলে ফেরা নিয়ে তার কাছে জানতে চাইলে; তামিম এর সুস্পষ্ট উত্তর দেননি। এ সময় আরও জানান, ১৯ নভেম্বরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তমিম।

আরও জানা যায়, এ যাবৎ তামিমের সঙ্গে যা হয়েছে তা ওভারফোনে তামিম প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এবং তামিম বলেছেন, এ নিয়ে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন তা পালন করবেন। এদিকে বিসিবির সেই কর্তা উল্লেখ করে জানান, হাথুরু থাকলে জাতীয় দলে আর ফিরবেন না তামিম।

এদিকে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে দলের প্রতি তামিমের অবদান নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাকিব আল হাসান। অন্যদিকে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জিতে আসরে শুভ সূচনা হলেও এরপর টানা ছয় ম্যাচ পরাজিত হয় বাংলাদেশ। আসর জুড়ে ব্যর্থ হয় তানজিদ তামিম-লিটন দাসের ওপেনিং জুটি সহ টপ অর্ডার ব্যাটাররা।

ফলে এমন ব্যর্থতার পর আসরের শেষদিকে শ্রীলঙ্কা এমন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তামিম ইকবালকে আবার দলে ফেরাতে চেয়েছিল টিম ম্যানেজম্যান্ট। দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই পাওয়া গেছে। সেখানে দাবী করা হয়েছে, শেষ দুই ম্যাচে দলে ফেরাতে তামিমকে প্রস্তাবও দেয়া হয়েছিল ম্যানেজম্যান্টের পক্ষ থেকে। কিন্তু এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম নিজেই।

সেই প্রতিবেদনে দাবী করা হয়েছে, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনূসও নিশ্চিত করেছেন তামিমকে এমন প্রস্তাব দেয়ার সত্যতার কথা।

বিশ্বকাপের প্রায় আড়াই বছর আগে দলের দায়িত্ব নিয়ে নিজের মত করে প্রস্তুত করেছিলেন তামিম, তার অধীনেই ওয়ানডে সুপার লিগে তৃতীয় হয় বাংলাদেশ। বিশ্বকাপেও তার অধীনে দল ভালো কিছু করবে এমন প্রত্যাশাই করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই বিশ্বকাপই যেন বিসিবির কাছে রঙ্গমঞ্চ, যে ক্রিকেটারকে ফিটনেস ইস্যুতে বাদ দিয়েছিল দল থেকে, ব্যর্থতায় আবার তারই শরণাপন্ন হয়েছিল শেষ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *