Home প্রধান খবর কাদের সিদ্দিকীর দলে যোগ দিলেন শিল্পী নকুল কুমার

কাদের সিদ্দিকীর দলে যোগ দিলেন শিল্পী নকুল কুমার

0
58

জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস গানের জগতের বাইরে গেল কয়েকমাস আগেই রাজনীতির মাঠে নেমেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে প্রচারণাও চালাচ্ছেন। তবে কোনো রাজনৈতিক টিকিটে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন, সেটি জানা যায়নি। এরমধ্যেই কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করলেন তিনি।

রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে দলটির পক্ষ থেকে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তাকে দলভুক্ত করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এসময় নুকুল বিশ্বাসকে গামছা পরিয়ে দিয়ে বরণ করেন ‍কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতারা।

কাদের সিদ্দিকীর দলে যোগ দিয়ে গায়ক নকুল বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি। তিনি গানে গানে বলেন, ‘আমি হতে চাই না কোন নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।’

এতে কাদের সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here