Home খেলাধুলা সাকিবের ছবির নিচে আইসিসি লিখলো ‘ক্যাপ্টেন পাকিস্তান’

সাকিবের ছবির নিচে আইসিসি লিখলো ‘ক্যাপ্টেন পাকিস্তান’

0
68

ক্রিকেট জ্বরে কাঁপছে ক্রিকেট বিশ্ব। আগামীকাল (বৃহস্পতিবার) ভারতের মাটিতে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। প্রত্যেক বিশ্বকাপের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের রেওয়াজ থাকলেও এবার তেমন কিছু হচ্ছে না। তবে আজ নিয়ম মেনে হয়েছে ১০ দলের অধিনায়কের অংশগ্রহণে ‘ক্যাপ্টেন্স মিট’।

যেখানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। তবে বিপত্তি বেধেছে সাকিবকে নিয়ে আইসিসির একটি ক্যাপশন নিয়ে।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ভুল করে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিয়েছে আইসিসি! মূলত, সাকিব যখন কথা বলছিলেন মাইক হাতে তখন তার নামের নিচে গ্রাফিক্সজনিত ভুলে লেখা ছিল ‘Captain, Pakistan’।

এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব আল হাসান। অনুষ্ঠানের উপস্থাপক সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের প্রশ্নের জবাবে সাকিব বলে, ‘আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি, ২০১৯ বিশ্বকাপের পর থেকে ৩-৪ এ অবস্থান ছিলো আমাদের। এখন মাঠে নিজেদের প্রমাণ করার পালা। গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।’

এবারের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা বিদ্যমান ছিল। বারবার সূচি পরিবর্তন, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি এইসব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকেই সমালোচনায় জড়ায় স্বাগতিক ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here