Home খেলাধুলা ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত মির্জা ফখরুল

ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত মির্জা ফখরুল

0
91

স্পোর্টস আপডেট ডেস্ক- ফুটবল বিশ্বের সুপারস্টার ছিলেন তিনি। সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও অভিহিত করতে আপত্তি নেই অনেকের। তিনি দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টনাইনদের এই মহানায়কের প্রস্থানে শোকাহত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আর্জেন্টিনার কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। বুধবার রাতে এক শোকবার্তায় ম্যারাডোনার বিদেহী আত্মার শান্তি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

 

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

বুধবার (২৫ নভেম্বর) আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে চিরবিদায় জানান গোটাবিশ্বের ফুটবল আবেগ ম্যারাডোনা।

 

গত মাসে ম্যারাডোনার মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। তখন তার আইনজীবী জানিয়েছিলেন, মদে আসক্তির চিকিৎসা করাতে হবে তার। এরপর চিকিৎসা চললেও সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। মৃত্যুর আগে তিনি আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার কোচ ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here