Home খেলাধুলা সারাবিশ্বের জন্য আজ কষ্টের একটি দিনঃ লিওনেল মেসি

সারাবিশ্বের জন্য আজ কষ্টের একটি দিনঃ লিওনেল মেসি

0
153

স্পোর্টস আপডেট ডেস্ক- এ এক অমোঘ সত্য। দিয়াগো ম্যারাডোনা আর নেই। আর্জেন্টাইন ফুটবলকে যিনি তুলে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়, সেই মহানায়কের জীবনাবসান ঘটেছে।

 

কেবল আর্জেন্টিনা তো নয়, বাম পায়ের জাদুতে তো তিনি মুগ্ধ করে রেখেছিলেন গোটা বিশ্বকেই। বিশ্বজোড়া তাই অগণিত ভক্তের চোখে আজ অশ্রুর ধারা। কেবল ভক্ত কেন, গোটা বিশ্ব ফুটবল অঙ্গনই শোকে মূহ্যমান। স্বজন হারানোর বেদনায় পাণ্ডুর। অনলাইন তাই ছেয়ে গেছে শোকের বার্তায়।

 

তবে ম্যারাডোনার মৃত্যুকেই তার চিরবিদায় হিসেবে মানতে রাজি নন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বিশ্বাস করেন, ম্যারাডোনা চিরঅমর হয়ে থাকবেন ফুটবল ইতিহাসে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘সকল আর্জেন্টাইন ও সারাবিশ্বের সবার জন্য কষ্টের একটি দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু চলে যাননি। ডিয়েগো অমর। আমি তার সঙ্গে কাটানো সকল সুন্দর মুহূর্ত নিজের কাছে রেখে দিয়েছি। তার পরিবার ও কাছের বন্ধুদের জন্য আমার সহমর্মিতা। শান্তিতে থাকুন ম্যারাডোনা।’

 

সর্বকালের সেরা ফুটবলারের দৌড়ে ম্যারাডোনার চিরপ্রতিদ্বন্দী যিনি, সেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে যেন যথাযথ ভাষা খুঁজে পাচ্ছেন না এ খবরের প্রতিক্রিয়া জানানোর।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সংক্ষিপ্ত এক বার্তায় তিনি লিখেছেন, ‘কী দুঃখের একটা খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তার পরিবারকে শক্তি। আশা করি, একদিন আমরা ওপরে একসঙ্গে ফুটবল খেলব।’

 

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে যান ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি।

 

সপ্তাহ দুয়েক আগেও হাসপাতালে ভর্তি ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ ছিল। সে যাত্রায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কে জানত, সপ্তাহ দুয়েকের মধ্যেই সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here