Home প্রধান খবর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান

0
116

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান। আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

জানা গেছে, রাশেদ ইকবাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি নরসিংদীতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here