Home শিক্ষাঙ্গন বাঁচতে চায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ‘মীনাক্ষী’, সহযোগিতায় এগিয়ে আসুন

বাঁচতে চায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ‘মীনাক্ষী’, সহযোগিতায় এগিয়ে আসুন

0
102

গবি সংবাদদাতা- গণ বিশ্ববিদ্যায়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্রী ‘মীনাক্ষী চাকমা’ দীর্ঘদিন যাবত পিত্তথলিতে পাথর এবং কিডনি সমস্যায় ভুগছেন। জরুরী ভিত্তিতে তার অপারেশন করাতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা। তবে পাহাড় সমান আর্থিক সমস্যায় বিপাকে মীনাক্ষীর পরিবার।

 

সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানায় তার পরিবার।

 

জানা যায়, ৪ লক্ষ টাকার মধ্যে তার পরিবার ১ লক্ষ ৫০ হাজার টাকা জোগাড় করতে সক্ষম হয়েছে। তার চিকিৎসার সম্পূর্ণ খরচ পরিবার-পরিজনের পক্ষে বহন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মীনাক্ষীকে বাঁচাতে আর্থিকভাবে সহযোগিতা করে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন মীনাক্ষীর বন্ধু-স্বজন।

 

মীনাক্ষী চাকমার বড় ভাই সুদীপ চাকমা জানান, ‘বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন মীনাক্ষীর কিডনিতে দুইটি ও পিত্তথলিতে একটি মোট তিনটি পাথর রয়েছে। খুব দ্রুত যদি অপারেশন না করা হয় তাহলে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

সুদীপ আরও বলেন, ‘চিকিৎসক আগামী ৩০ নভেম্বরের মধ্যে মীনাক্ষীকে হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি এবং ৩ ডিসেম্বরের মধ্যে অপারেশন সম্পন্ন করার পরামর্শ দেন।’

 

মীনাক্ষীকে সহযোগিতায়: সুদীপ চাকমা 01675911545 (বিকাশ-পার্সোনাল); 01721638738 (নগদ, বিকাশ-পার্সোনাল); 01682937903 (রকেট একাউন্ট)।

 

এছাড়া ব্যাংকের মাধ্যমেও সহযোগিতার জন্যে: মুশফিকুর রহমান (অ্যাকাউন্ট নম্বর:2701050001869), ডাজ বাংলা ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here