এবার স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলড সাকিব: আনন্দবাজারের খবর

স্পোর্টস আপডেট ডেস্ক- বাংলাদেশ ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান কিছুদিন আগে কলকাতায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাঁকে। এবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড হতে হল তাঁকে। খবর- আনন্দবাজার পত্রিকার

 

ছবিতে দেখা গেছে, স্ত্রীকে আলিঙ্গন করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নেটিজেনদের কেউ কেউ তা ভাল ভাবে নেননি।

 

একজন ব্যবহারকারীর মন্তব্য উল্লেখ করে আনন্দবাজার লিখেছে, ‘এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে না আনাই ভাল। আমরা জানি যে আপনারা দুর্দান্ত কাপল’।

 

আর একজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘স্যার জী বোরখা তো পরাও’। আর একজন লিখেছেন, ‘ভাই, তুমি কেমন ধরনের ধর্মের অনুসারী? পুজোয় আসার পর তোমাকে মৃত্যুর হুমকি দেওয়া হল’। একজন আবার তাঁকে ‘ভীতু’ বলে চিহ্নিত করেছেন। অন্য জন রসিকতার ভঙ্গিতে লিখেছেন, ‘সাকিব, ক্ষমা প্রার্থনার চিঠি নিয়ে তৈরি হও’।

 

সম্প্রতি কলকাতায় কালীপূজার উদ্বোধন করায় হত্যার হুমকি দেওয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ফেসবুক লাইভে এসে খ্যাতনামা এ ক্রিকেটারকে কুপিয়ে খুন করার হুমকি দেয় সিলেটের এক যুবক।

 

উল্লেখ্য, দেশে ফেরার পর থেকেই সাকিব অনুশীলনের পাশাপাশি মাঠের বাইরেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ৫ নভেম্বর রাতে ঢাকায় পা রেখে পরদিন সকালেই গুলশানে সুপারশপ উদ্বোধন করেছেন জনসমাগমে গিয়ে। করোনার মধ্যে মানুষের ভিড়ে যাওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি।

 

এরপর কলকাতায় গিয়ে সাকিবের পূজা উদ্বোধনের খবর আসে সংবাদমাধ্যমে। ফেসবুকে সাকিবকে হত্যার হুমকি দেওয়া হয় এ কারণেই। সাকিব অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় পূজা উদ্বোধনের কথা অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *