Home জলবায়ু ও পরিবেশ সারাদেশে বৃষ্টি বাড়বে, কমবে তাপমাত্রা: আবহাওয়া অফিস

সারাদেশে বৃষ্টি বাড়বে, কমবে তাপমাত্রা: আবহাওয়া অফিস

0
156
ফাইল ফটো

ঢাকাসহ সারা দেশে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের ফলে চলমান তাপপ্রবাহ কমে যাবে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২১ মে) রাত সাড়ে ৮টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তাপপ্রবাহ কমার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিন সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও নিকলিতে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here