Home আন্তর্জাতিক তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে এরদোয়ান

0
178

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ২০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত তিনি পেয়েছেন ৫১ দশমিক ৯ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু পেয়েছেন ৪২ দশমিক ৩ শতাংশ ভোট।

তুর্কি সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, মোট ব্যালটের ৫৪ দশমিক ৫৬ শতাংশ ভোট গণনার পর এই ফল প্রকাশ হয়েছে।

ভোটের আগে জরিপে কিলিকদারোগলু এগিয়ে ছিলেন। এবার ভোটার উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৪ শতাংশ। তুরস্কের নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬ কোটি ৪০ লাখের বেশি। স্থানীয় সময় সকাল ৯টায় ভোট শুরু হয়ে শেষ বিকাল ৫টায়। এর আগে প্রবাসী তুর্কিরা ভোট দিয়েছেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,’এই মুহূর্তে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। এই মুহূর্তে আমি বলতে পারি এরদোয়ানের ভোট শতাংশের ভিত্তিতে কমতে পারে। খুব সম্ভবত, কেমাল কুলুচদারুলুর ভোট শতাংশের ভিত্তিতে বাড়তে পারে। কিন্তু আমরা জানিনা তা কতটা বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘সাধারণত ৫০ শতাংশ ভোট গণনা হলে তখন ফলাফলের আমূল পরিবর্তন হয় না।’

বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কুলুচদারুলু কিছুটা এগিয়ে আছেন। বিরোধী ছয়টি দলের জোটকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হন, তাহলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here