Home দেশের খবর চট্টগ্রাম নামাজ পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম

নামাজ পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম

0
105

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- ব্রাহ্মণবাড়িয়া শহরে মসজিদে নামাজরত অবস্থায় মাওলানা সোলায়মান (৫৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরে শহরের কুমারশীল মোড়ের মদিনা মসজিদে ফজরের নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

 

মাওলানা সোলায়মান জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের মৃত কফিল উদ্দিন মুন্সির ছেলে। দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

 

মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসুল্লিদের সঙ্গে ফজরের জামায়াতে নামাজ আদায় করা অবস্থায় মারা যান তিনি। বাদ জোহর শহরের টেংকেরপাড় মাঠে জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হবে।

 

তার মৃত্যুতে মদিনা মসজিদ কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন শোক প্রকাশ করেছেন। এছাড়াও এ আলেমের মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here