Home দেশের খবর খুলনা মুরগির দোকানে অভিযান, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

মুরগির দোকানে অভিযান, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

0
309

নড়াইলের লোহাগড়ায় মুরগি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান বেশি দামে মুরগি বিক্রি করা অধিকাংশ ব্যবসায়ী।

সোমবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০টি প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতি রাখতে লোহাগড়া বাজারের মুদি, মিষ্টি, মাংস ও নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়।

এ সময় কয়েকটি দোকানে ব্রয়লার মুরগি ২৪৫ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বুঝতে পেরে তারা ২১০ টাকা দরে মুরগি বিক্রি শুরু করেন। এ সময় অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যান।

তিনি আরও জানান, মূল্য তালিকা না থাকায় মুরগি ব্যবসায়ীসহ ১০টি দোকানের মালিককে ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here