ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। শুক্রবার প্রেসিডেন্টপুত্রের ব্যক্তিগত মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ট্রাম্পপুত্রের মুখপাত্র বলেন, ডোনাল্ড এসপ্তাহের শুরুতেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এবং ফলাফল আসার পর থেকে নিজ কেবিনে কোয়ারেন্টাইনে রয়েছেন।

 

ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত হলেও তার শরীরে কোনও ধরনের উপ.সর্গ নেই। তিনি কোভিড-১৯ সম্পর্কিত সবধরনের মেডিক্যাল পরামর্শ মেনে চলছেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র।

 

গত মাসের শুরুর ‍দিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে, ফার্স্টলেডি মেলানিয়া এবং এ দম্পতির ছেলে ব্যারন ট্রাম্প (১২) করোনা.ভাই.রাসে আক্রান্ত হন। তারা দ্রুতই সুস্থ হয়ে উঠেন।

 

বাবার নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলেছেন ডনাল্ড জুনিয়র। তার বান্ধবী ফক্স নিউজের সাবেক অনুষ্ঠান সঞ্চালক কিমবেরলি গুইলফোইলে গত জুলাইয়ে এ রোগে আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠেন। ওই সময় ডোনাল্ড জুনিয়র সংক্রমিত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *