রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দের হালুয়াকান্দিতে বিয়ের দাওয়াত খেতে এসে আহম্মেদ আলী শেখ (২৮) নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে ।
জানা যায়, বৃহস্পতিবার (১৯নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে হালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহম্মেদ আলী শেখ ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত ওজিবুল্লাহ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াকান্দি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন আহম্মেদ আলী শেখ। তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান ওই যুবক। যুবকের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুরুল হুদা বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমাদের কেউ খবর দেয়নি।
