Home প্রধান খবর ইভ্যালির চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইভ্যালির চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
146

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় শামীমা নাসরিনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত।

৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলাটি দায়ের করেন একজন গ্রাহক।

এর আগে একই আদালত মামলায় নাসরিন ও তার স্বামী ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর রাসেল (বর্তমানে কারাগারে) নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।

শামীমা নাসরিন তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করায় আদালত তার অনুপস্থিত থাকার কারণে ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শামীমা নাসরিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য ধানমন্ডি ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

তবে আদালত কোনো প্রমাণ না পাওয়ায় কোম্পানির কর্মচারী মো. মইনুল হককে মামলা থেকে অব্যাহতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here