Home খেলাধুলা দুই পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার একাদশ, ফিরেছেন ডি মারিয়া

দুই পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার একাদশ, ফিরেছেন ডি মারিয়া

0
337

দীর্ঘ ৩৬ বছরের দুঃসহ আক্ষেপকে ভুলে নতুন উদ্যমে এবারের আসরে পা রাখা আলবিসেলেস্তারা আজ বিশ্বকাপের ফাইনালে। প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। চির অধরা বিশ্বকাপের সোনালি সেই ট্রফিকে উঁচু করে ধরতে ফরাসিদের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ মাঠে নামচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।

ইনজুরি কাটিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার অ্যানহেল ডি মারিয়া ফেরায় নির্ভার থাকছে আলবিসেলেস্তা শিবির। তাছাড়াও কার্ড জটিলতায় সেমির ম্যাচে অনুপস্থিত অ্যাকুনা ফিরেছেন শুরুর একাদশে।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হচ্ছে ফাইনালের লড়াই।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো , নিকোলাস ওটামেন্ডি, অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি এবং ইউলিয়ান আলভারেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here