ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। প্রিয় দলের পক্ষে গলা ফাটাতে মাঠে নেমে গেছেন সমর্থকরা। পিছিয়ে নেই শোবিজের তারকারাও। পছন্দের দলকে সমর্থন দিয়ে কথার যুদ্ধে নিজেদেরকেও সমানভাবে শামিল করছেন তারা।
হালের ক্রেজ অভিনেত্রী সামিরা খান মাহি। অন্য সব তারকাদের মতো তাররও বিশ্বকাপ ফুটবলে পছন্দের দল রয়েছে। অভিনয়ে যত ব্যস্ততাই থাকুক না কেন, মাঝ রাতে বাসায় ফিরে খেলা না দেখে ঘুমান বলে জানালেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৫ নভেম্বর) একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহি বলেন, আমি ছোটবেলা থেকে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দল সাপোর্ট করি।
মাহি প্রিয় দলটি সম্পর্কে জানান, ব্রাজিলের খেলোয়াড় রিকার্ডো কাকার খেলা বেশ ভালো লাগে তার কাছে। সোশ্যালসহ বিভিন্ন প্লাটফর্মে তার আগের খেলা দেখে থাকেন অবসরে। বর্তমানে তারকা খেলোয়াড় নেইমারের খেলাও দারুণ লাগে তার কাছে।
এদিকে মাহি ব্রাজিল দলের সাপোর্টার হলেও আর্জেন্টিনা দলের লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়দের একজন। তার জাদুকরী খেলা এবং ব্যক্তিত্ব অভিহিত করে বলে জানান অভিনেত্রী।
