Home বিনোদন একসঙ্গে নকল সালমান ও নকল শাহরুখ!

একসঙ্গে নকল সালমান ও নকল শাহরুখ!

0
300

প্রথমবার তার লুক এবং স্টাইল দেখে কেউ প্রতারিত হতে পারে যে ইনি সালমান খান, কিন্তু বাস্তবে সালমানের চেহারার মতো আরেকজন। তার নাম ইসাক সুতারি। যিনি নিজেকে জুনিয়র সালমান খান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে থাকেন।

ইনস্টাগ্রামে জুনিয়র সালমান খান নামে একটি পেজ রয়েছে যেখানে প্রায় লাখের মতো অনুসারী রয়েছে। রয়েছে ইউটিউব চ্যানেল। যেসবে অসংখ্য ছবি ও ভিওডিও রয়েছে যাতে অবিকল সালমান খানের মতো লুক ও পারফর্ম করা হয়েছে।

সালমানের মতো দেখতে এই ব্যক্তিকে সালমানের হিট ছবি দাবাং-এও নাচতে দেখা যায়। তার লুক এবং মুভমেন্ট হুবহু সালমানের মতো। শুধু তাই নয় সালমানের চমৎকার ও ভাইরাল দৃশ্যগুলোতে নিজেকে সহজেই খাপে মিলিয়ে নিয়েছেন।

জুনিয়র সালমান খান বিশেষভাবে বিবাহ এবং অনুষ্ঠানগুলোতে আমন্ত্রিত হন এবং তিনি সালমান খানের হিট ব্যানারগুলোতে অভিনয় করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ইসাক নিজস্ব কর্মকাণ্ড ইদানীং বাড়িয়েছেন, বিবাহ বা জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি তিনি স্বল্পদৈর্ঘ ভিডিওতে অভিনয় করছেন, এমনকী মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে এই জুনিয়র সালমানকে।

সম্প্রতি জুনিয়র সালমান খান নিজের ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন যেখানে ক্যাপশন দিয়ে লিখেছেন করণ-অর্জুন। সালমান শাহরুখের আলোচিত জুটি চরিত্রের নাম করণ-অর্জুন। এই ছবিতে দেখা গেল আরেক নকল শাহরুখকে।

তবে এই শাহরুখের পরিচয় জানাননি নকল সালমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here