Home আলোচিত সংসার ভাঙার খবর ভিত্তিহীন: মিথিলা

সংসার ভাঙার খবর ভিত্তিহীন: মিথিলা

0
230

ইনস্টাগ্রামে মিথিলা-সৃজিতের সাম্প্রতিক স্ট্যাটাস ঘিরে দানা বেঁধেছে নতুন গুঞ্জন। অনেকেই বলছেন, বিচ্ছেদের পথে হাঁটছেন এ তারকা দম্পতি! গতকাল থেকে এ চর্চা সোশ্যাল মিডিয়ায়; একটাই প্রশ্ন—তবে কি সংসার ভাঙার পথে সৃজিত-মিথিলা?

অবশেষে বিচ্ছেদের খবরে পানি ঢেলে দিয়েছেন মিথিলা নিজেই। আজ সোমবার তিনি গণমাধ্যমকে জানান, সংসার ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।

বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাংককে অবকাশ যাপনে গেছেন মিথিলা। সেখানকার অলিগলি ঘুরে বেশ ভালো সময় কাটাচ্ছেন তারা। তবে এই ট্যুরে দেখা মেলেনি সৃজিতের।

গত শনিবার (১২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।

ক্যাপশনে জন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে লিখেছেন, এখানে রাগের দরকার নেই। এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে। সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।

অন্যদিকে প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করে মিথিলা লেখেন, কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?

তারকা দম্পতির এমন পোস্টে অনেকের মনেই প্রশ্ন জাগে, তারা কি বিচ্ছেদের পথে হাঁটছেন? আদৌতে এমন কিছুই ঘটছে না, সেটি নিশ্চিত করেছেন মিথিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here