Home আলোচিত সমিতির চেয়ারে নিপুণ না জায়েদ, ২০ নভেম্বর সিদ্ধান্ত

সমিতির চেয়ারে নিপুণ না জায়েদ, ২০ নভেম্বর সিদ্ধান্ত

0
165

বছরের শুরুতে দেশের ‘টক অব দ্য টাউন’ হয়েছিলেন নিপুণ ও জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জল ঘোলা কম হয়নি। সেই আলোচনা হয়তো অনেকেই ভুলতে বসেছেন। তবে এখনো পদটির কোনো সুরাহা হয়নি।

দুজনই আশাবাদী, সাধারণ সম্পাদকের চেয়ারে তিনিই বসবেন। এদিকে পদটি নিয়ে জায়েদ ও নিপুণের মামলার আপিল শুনানি আরেক দফা পিছিয়েছে। শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

নিপুণের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৩ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে নিপুণের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

গত ৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার।

৮ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয়।

গত ১৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে আদেশ দেন আপিল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here