Home আন্তর্জাতিক বয়সে ছোট ছেলেকে বিয়ে করলেন ট্রাম্পের মেয়ে টিফানি

বয়সে ছোট ছেলেকে বিয়ে করলেন ট্রাম্পের মেয়ে টিফানি

0
233

বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প।

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগো ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই ক্লাবের মালিক টিফানির ডোনাল্ট ট্রাম্প। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

বিয়ের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মেঝো ছেলে এরিক ট্রাম্প ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প উপস্থিত ছিলেন।

টিফানির বয়স ২৯, মাইকেলের ২৫। ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে ২০২১ সালের জানুয়ারিতে মাইকেলের সঙ্গে বাগদান সেরেছিলেন টিফানি।

টিফানির মা অভিনেত্রী মার্লা ম্যাপলস। তিনি ট্রাম্পের সাবেক স্ত্রী। ট্রাম্প-মার্লার বিয়ে হয় ১৯৯৩ সালে। বিচ্ছেদ ১৯৯৯ সালে। বিয়ের অনুষ্ঠানে মার্লা উপস্থিত ছিলেন।

টিফানির সঙ্গে মাইকেলের দেখা হয় ২০১৮ সালে। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। আর টিফানি অবকাশ কাটাতে ইউরোপে গিয়েছিলেন।

মাইকেল লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মাইকেলের পরিবার বহু বিলিয়ন ডলারের কোম্পানির মালিক।

টিফানি এমন সময় বিয়ে করলেন, যখন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে তাঁর পছন্দের প্রার্থীদের অনেকেই প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here