পর্দারজীবনের সাথে সাথে বাস্তব জীবনও সমান আলোচিত চিত্রনায়িকা পরীমণি। জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার জীবন শুরু করে সিনেমার পর্দা থেকে কিছুটা সরে এসেছেন তিনি।
তবে হঠাৎ ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রীর মনের আকাশে নেমে এসেছে কালো মেঘ। আর তাই সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মনের ক্ষোভ।
গত বুধবার (৯ নভেম্বর) গভীর রাতে হুট করেই স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমণি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফিকেও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। আর মিমকে বলেন নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে।
ফেসবুকে পরীমণির এমন স্ট্যাটাস দেয়ার কয়েক ঘণ্টা পরই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করেই নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর পরীমণি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে।
এসব নিয়ে অনেক জলঘোলা হয়েছে, আর এর ভেতরই ফেসবুকে আবার নতুন পোস্ট পরীমণির। নাহ, এবার আর রাজ ইস্যুতে নয়, পরী পোস্টটি দিয়েছেন নানা শামসুল হককে নিয়ে।
রোববার (১৩ নভেম্বর) বিকালে ফেসবুকে নানার একটি ছবি দিয়ে লেখেছেন, আমি তোমাকে প্রচন্ডভাবে মিস করছি নানুভাই। কেন যে তুমি আমাকে রেখে দুরে থাকতে গেলে! তুমি আমার কাছে না থাকলে আমার ভালো থাকা সব নষ্ট হয়ে যায়।
