Home বিনোদন মিথিলার দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর!

মিথিলার দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর!

0
517

তারকাদের বিয়েতে ভাঙন ধরার মুচমুচে গল্প বরাবরই উত্তেজিত করে আমজনতাকে। হাঁড়ির খবর নিতে কে ভালোবাসে না বলুন! কদিন ধরেই শোনা যাচ্ছিল সব ঠিক নেই সৃজিত মুখোপাধ্যায় আর নায়িকা রাফিয়াত রশিদ মিথিলার মধ্যে। আর শনিবার তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন সেই গুঞ্জনের আগুনেই ঘি দিয়ে গেল।

সবার আগে বলে রাখি মিথিলা এখন ব্যাংককে। সঙ্গে মেয়ে আইরা। সেখান থেকে মেয়ের ভিডিও সোশ্যালে পোস্ট করেছেন। এটা অবশ্য প্রথম নয়, সময় পেলে তিনি এভাবেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তে পছন্দ করেন।

শনিবার ইনস্টাগ্রামে ছবি দিয়ে মিথিলা করলেন একটি রহস্যজনক পোস্ট। সৃজিত-পত্নী লিখলেন, ‘কীভাবে জানো তুমি যে প্রেম সত্যি? কীভাবে জানো এই প্রেম ন্যায্য? উত্তর পেতে কতদূর যেতে পারবে তুমি জানার আগে যে সেটা সেখানে নেই?’

এদিকে এই একইদিনে সৃজিত জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেছেন। সঙ্গে বেশ মন উদাস করে দেওয়া একটা ছবি। কোনও এক সমুদ্র সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে দাঁড়িয়ে একমনে ঢেউ দেখছেন।

আর এখানে গানের লাইন বলছে, ‘সেখানে রাগের দরকার নেই, সেখানে দোষারোপের প্রয়োজন নেই। সেখানে কিছু প্রমাণ করার নেই। সব একই আছে। শুধু একটা গাছ একাকি দাঁড়িয়ে আছে সৈকতে। সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে।’

আর এই পোস্টের থেকেই অনুরাগী মনে প্রশ্ন উঠছে এটা ঘর ভাঙার আগের ঝড় নয় তো? ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। ভাঙন ধরেনি তো সৃজিত-মিথিলার সুখের সংসারে!

কিছুদিন আগেই শোনা গিয়েছিল নতুন সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। টলিউডের এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। তবে সে কথা অস্বীকার করেছিলেন পরিচালক নিজেই। এছাড়া বাংলাদেশি গায়ক জন কবিরের সঙ্গেও মিথিলার সম্পর্কের গুঞ্জন ছিল।

২০০৬ সালে গায়ক-অভিনেতা তাহসান রহমানকে ভালোবেসে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে জন্ম হয় মেয়ে আইরা তাহরিম খানের। ২০১৭ সালে সবাইকে অবাক করে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা। এর দুই বছর পর বিয়ে করেন সৃজিতকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here