ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চোখের উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা।
আজ শুক্রবার (১১ নভেম্বর) সকালে সোহেল রানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লা। বিদেশের জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে আসা।’
সোহেল রানার দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ।
তিনি বলেন, দুই দিন হলো আমরা দেশে ফিরেছি। এখন বাবা এখন সম্পূর্ণ ভালো আছেন। আবারও চিকিৎসা ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এরপরেই চোখের সমস্যা দেখা দেয় এই অভিনেতার। গত ৩০ অক্টোবর চিকিৎসার জন্য সোহেল রানাকে সিঙ্গাপুর নিয়ে যাওয় হয়।
