যুবলীগের সমাবেশে চঞ্চল, রিয়াজ, ফেরদৌসরা

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে এক মহাসমাবেশের। সারাদেশ থেকে যুবলীগের কয়েক লাখ নেতাকর্মী মিলিত হয়েছেন এ সমাবেশে। এই আয়োজনে তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস, নিপুণ ও চঞ্চল চৌধুরীসহ সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে।

‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল। এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন অনুষ্ঠানের মতো এই সমাবেশেও গানটি গেয়েছেন চঞ্চল। এছাড়াও সেখানে গান পরিবেশন করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, মমতাজ বেগসহ আরও অনেকে।

এদিকে রিয়াজ, নিপুণ, ফেরদৌসদের কাছে পেয়ে অনেকেই সেলফি তুলছেন তাদের সঙ্গে।

ইতোমধ্যে সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে হাজির হন। এসময় তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপরে তাঁকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ফুল দিয়ে বরণ করে নেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হওয়ার পরে নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লতা লক্ষ করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *