Home আলোচিত এক রাতের মধ্যে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি: চিত্রনায়িকা আন্না

এক রাতের মধ্যে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি: চিত্রনায়িকা আন্না

0
1077

চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। চলচ্চিত্র অঙ্গনে তিনি ‘আন্না’ নামে পরিচিত। একসময় নায়ক মান্নার বিপরীতে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আন্না প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন। এক সময়ের জনপ্রিয় এই নায়িকা বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন।

তবে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও দেখা মেলে তার। আন্নার এখনকার ব্যস্ততা পরিবার ও ব্যবসা নিয়ে।

হঠাৎ সিনেমা ছাড়া প্রসঙ্গে আন্না সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, স্বপ্নে কেয়ামত হতে দেখে এক রাতের মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সঙ্গে তওবা করেছি, আর কখনও অভিনয় করব না।

তিনি যোগ করেন, অভিনয়কে আমি সবসময় ভালোবাসি। হয়তো কারণবশত আমি কাজটা ছেড়ে দিয়েছি। বর্তমানে পার্লার বিজনেস নিয়ে আমি খুবই হ্যাপি। কারণ, আমি এখানে শুধু মেকআপ নিয়ে কাজ করছি না, নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করছি।

সিনেমায় অভিনয়ের প্রাপ্তি প্রসঙ্গে আন্না জানান, আমি মান্না ভাই, ডিপজল সাহেবের সঙ্গে বেশি কাজ করেছি। এছাড়াও শাকিব, রিয়াজ, ফেরদৌস ভাইয়ের সঙ্গেও কাজ করেছি। বলতে পারেন, জায়েদ ভাই থেকে শুরু করে সবার সঙ্গেই কাজ করেছি। একদিক থেকে আমি অনেক লাকি। সবাই আমাকে অনেক ভালোবেসেছে এবং সবাইকে আমি সম্মান দিয়েছি। আমার কোনো শত্রু নেই, আলহামদুলিল্লাহ্‌।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here