Home আলোচিত শুনেছি আমার নাকি বিয়ে হয়ে গেছে: সারিকা সাবাহ

শুনেছি আমার নাকি বিয়ে হয়ে গেছে: সারিকা সাবাহ

0
208

নাটকে অভিনয় করে নির্মাতাদের কাছে এরই মধ্যে নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে সারিকা সাবাহ। দর্শকরা তার অভিনয় পছন্দ করছেন।

মূলত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ ঝুমুর চরিত্রে অভিনয় করেই আলোচনায় এসেছেন তিনি। এই ঝুমুরই তাকে আগামীদিনের চলার পথ সুগম করে দিয়েছে।

তবে ফ্যামিলি ক্রাইসিসের পর খুব বেশি ধারাবাহিকে কাজ করতে দেখা যায়নি তাকে। এর কারণ কী? জানতে চাইলে তিনি সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেন, কথাটা পুরোপুরি সত্য না। এরপর রাজ ভাইয়ের আরেকটি সিরিয়ালে কাজ করেছি। আর কাজ না করার প্রধান কারণটা ভিন্ন। দেখুন,ফ্যামিলি ক্রাইসিসের ঝুমুর চরিত্রটি আমাকে এতটা জনপ্রিয়তা দিয়েছে। দর্শকদের এত এত ভালবাসা দিয়েছে। সেই প্রত্যাশার চাপটা অনেক কঠিন। সে কারণে তেমন ভাল গল্প ছাড়া আমি আসলে করার সাহস পাইনি।

মিডিয়াতে একটা গুঞ্জন উঠেছিল যে, সারিকা সাবাহ’র পুরনো প্রেমিকের সাথে ব্রেকআপ হয়েছে। সেকারণে আর তাকে আগের মতো সেভাবে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে না।

প্রশ্ন শুনেই হেসে বলেন, কী বলেন! আমি তো অন্যরকম শুনেছি। আমি শুনেছি আমার নাকি বিয়ে হয়ে গেছে। তাই মিডিয়াকে এখনই জানাবো না বলে চুপচাপ আছি। কিন্তু আসল কথা হলো আমার বাবা অসুস্থ ছিল। আমি ফ্যামিলির একমাত্র মেয়ে, তাই কিছুটা বিরতিতে গিয়েছিলাম।

তিনি বলেন, আমি খুবই পারিবারিক একটা মেয়ে। আর আমি অমন ব্যস্তভাবে কখনওই কাজ করিনি, যে দিনরাত আমার শুটিং থাকবে। আমি আমার পছন্দমতো কাজই করে গেছি। আমি কখনও চাইনি যে হাতে অনেকগুলো সিরিয়ালের কাজ থাকুক। খাওয়া নাওয়া বাদ দিয়ে শুধু কাজ করি। এখন যেমন ওটিটির জন্য কাজ করছি। সামনে আরো কিছু কাজের স্ক্রীপ্ট নিয়ে দেখাশোনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here