Home বিনোদন একসঙ্গে আসছেন আসিফ ও ডলি সায়ন্তনী

একসঙ্গে আসছেন আসিফ ও ডলি সায়ন্তনী

0
125

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। দীর্ঘদিন বাদে আবারও নতুন গান নিয়ে ফিরছেন তিনি। একক নয়, একটি নতুন দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন দেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

এর আগে তারা একসঙ্গে বহু গানে কণ্ঠ দিয়েছেন। তাই নতুন গানটি নিয়েও বেশ আশাবাদী দুই তারকা।

আসিফ-ডলির ভক্তদের জন্য গানটি তৈরি করেছেন আজমীর বাবু। তিনি জানান, নতুন এ গানের নাম ‘তুই আমার সব’। গানটি লেখার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন আজমীর বাবু।

গানটি সম্পর্কে তিনি বলেন, ‘ইতোমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। এখন ভিডিওর জন্য শুটিং চলছে। আগামী ১০-১২ দিনের মধ্যে শুটিং শেষ হবে বলে আমরা আশা করছি। এরপরই মুক্তির তারিখ ঠিক করা হবে।’

তিনি বলেন গানটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘আর্ব’ থেকে প্রকাশ করা হবে।

এ গান নিয়ে ডলি বলেন, ‘দীর্ঘ সময় গান, মাইক্রোফোনের সঙ্গে যোগাযোগ নেই। সংগীত থেকে নিজেকে দূরে রেখে সময় দিয়েছি পরিবার ও নিজের ব্যবসায়। তবে যা কিছুই করি না কেন সংগীত যে আমার রক্তে। তাই গানের ডাক পেলেই ছুটে আসি। অনেক দিন পর আসিফ আকবরের সঙ্গে গান হলো। এটা আনন্দের। খুব মিষ্টি একটি গান করেছি আমরা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here