Home বিনোদন আবারও এক হলেন অপূর্ব-পায়েল

আবারও এক হলেন অপূর্ব-পায়েল

0
169

গত শুক্রবার নতুন একটি নাটকের শুটিং শেষ করলেন অপূর্ব। নাটকটির নাম ‘ঈর্ষা’। এই নাটকে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। কেয়ার সঙ্গে অপূর্বর এটাই প্রথম কাজ নয়। এর আগে আরও অনেক নাটকেই একসঙ্গে অভিনয় করেছেন দুজন। বলা চলে কেয়াকে পরিচিতি এনে দিয়েছে যে নাটকগুলো তাঁর বেশির ভাগই অপূর্বর সঙ্গে করা।

ঈর্ষা নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ শাকিল। শাকিলের সঙ্গে অপূর্ব এর আগে বেশকিছু কাজ করলেও কেয়া কাজ করলেন দ্বিতীয়বারের মতো।

কেয়া পায়েল বলেন, ‘সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় দ্বিতীয়বার কাজ করলাম। বেশ ভালো লেগেছে তাঁর নির্দেশনা। আর অপূর্ব ভাইয়া আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করে অভিনয়ের অনেক কিছু শিখেছি, বুঝেছি, জেনেছি। তিনি ভালো মনের একজন মানুষ এবং সহশিল্পীকে ভীষণ সহযোগিতা করেন।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। একক নাটক, খণ্ডনাটকেও কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে। তিনি জেনে-বুঝে নাটক নির্মাণ করেন। যে কারণে তার সঙ্গে কাজ করতে ভালো লাগে। আর শাকিল ভাই অনেক বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন।’

‘যে কারণে শুটিং-এর ফাঁকে ফাঁকে তারসঙ্গে গল্প বেশ জমে উঠে। কেয়া পায়েল আগের চেয়ে অভিনয়ে বেশ ভালো করছে। তার এই ভালো করার চেষ্টাটা শুধুই কাজে মনোনিবেশ থেকে ধরে রাখতে হবে। তাহলে ভবিষ্যতে তার অবস্থান আরো ভালো হবে বলে আমার বিশ্বাস।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here