Home বিনোদন অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি: শাকিব খান

অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি: শাকিব খান

0
82

শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের খবর প্রকাশ পায় সন্তান জয়ের মাধ্যমে। একটি বেসরকারি টেলিভিশনের লাইভে অপু বিশ্বাস চলে আসেন। সেখানেই পুত্রকে সঙ্গে নিয়ে জানান দেন দীর্ঘদিন অন্তরালে থাকার কারণ সম্পর্কে। একই পথে হেঁটেছেন শবনম ইয়াসমিন বুবলী।

তিনিও অন্তরালে ছিলেন। এরপর প্রকাশ্যে এসে অনেকটাই অপেক্ষার পর জানান দেন তিনিও শাকিবের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ এবং তাঁদেরও সন্তান রয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শাকিব খান বলেছেন, আমি আমার পার্সোনাল লাইফকে পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ইচ্ছা ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের এমন কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কী তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?

তিনি বলেন, আমার সঙ্গে তাদের বিয়ে ও সন্তান নিয়ে তাদের মনে যখন এমনই উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না। কোথায়, আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কী তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।

শাকিব আবেগপ্রবণ হয়ে বলেন, ফিল্মস্টার হলেও অন্য ১০ জনের মতো আমিও কিন্তু একজন সাধারণ মানুষ। সবার মতো আমারও ব্যক্তিগত জীবন বলে একটা কিছু আছে। প্রেম, বিয়ে, সন্তান- প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার বিষয় নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here