মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার সময় জোড়াপাম্প রনির গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্পের রনি মোল্লা ও জাকির হোসেনের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
এলাকাবাসী আগুন নেবাতে ব্যর্থ হলে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষরিত পরিমাণ নির্ণয় করা যায়নি।





