Home আলোচিত চলচ্চিত্রের হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনছি: নিপুণ

চলচ্চিত্রের হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনছি: নিপুণ

0
138

চলতি বছরের শুরুতে জানুয়ারির ২৮ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে। এতে সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

এ ছাড়া ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। পরে অভিনেতার প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এ ঘোষণা দেন।

বিষয়টি একপর্যায়ে আদালত পর্যন্ত গড়ায়। তবে এখন পর্যন্ত পদটির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আদালত।

এদিকে সাধারণ সম্পাদকের পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসার পরও যেন অদৃশ্য কোনো শক্তির বলে পদটির দায়িত্ব পালন করছেন নিপুণ! আর নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার পূরণ করছেন বলেও জানালেন তিনি। সম্প্রতি ‘দামাল’ সিনেমার প্রচারণায় অভিনেত্রীর বক্তব্যে এমনই আভাস পাওয়া গেল।

অভিনেত্রী নিপুণ বলেন, দামাল টিম মাঠে খেলছে। কারণ এটা চলচ্চিত্রেরই একটা অংশ। আমরা যখন নির্বাচন করেছিলাম, তখন ইশতেহারে একটা কথা ছিল, চলচ্চিত্রের হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনব আমরা। আমরা যদি আসতে পারি সবাই মিলে চলচ্চিত্রের জন্য যা কিছু প্রয়োজন, যেভাবে প্রচার করার, যার সিনেমাই আসুক আমরা সেটার প্রচার করব। এটা তারই অংশ।

তিনি আরও বলেন, চলচ্চিত্র কী ছিল? একদম ঘুমিয়ে ছিল। সেখান থেকে আমরা চলচ্চিত্রের জন্য যা কিছু করার, প্রমোশন, প্রচারেই তো প্রসার। আগে যেটা হতো, রিকশা করে ছোট ছোট লিফলেট দেয়া হতো, মাইকিং হতো। এখন আমাদের অন্য একটা টাইম, ডিজিটাল টাইম। সেখান থেকে আমরা সব সিনেমার ওখানে যাচ্ছি, প্রচার করছি এবং করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here