Home আলোচিত মাতৃত্বকালীন ‘সাধ’ খেলেন মাহিয়া মাহি

মাতৃত্বকালীন ‘সাধ’ খেলেন মাহিয়া মাহি

0
138

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার সুসংবাদ জানিয়েছিলেন তিনি। মাতৃত্বকালীন এই সময়টাতে মা হিসেবে থাকতে হয় খুব সতর্ক। তাই এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ কোনো কাজ নয়। হাতে থাকা টুকটাক কাজগুলো সেরে নিতে চান এই নায়িকা।

এদিকে শনিবার (২২ অক্টোবর) মাতৃত্বকালীন সাধ নিলেন মাহি। সাধ নেয়ার কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনো টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’

সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসা, হাসি আর ডানা মেলা প্রজাপতির ইমো।

বাঙালির ঐতিহ্যবাহী রীতি অনুয়ায়ী, কোনো নারীর গর্ভবস্থার সাত মাসের মাথায় করা হয় এই ‘সাধ’ অনুষ্ঠান। তাই হয়তো অভিনেত্রী জানিয়েছেন সময়ের আগেই ‘সাধ’ খেলেন তিনি।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে মা হতে যাওয়ার খবর জানিয়ে ফেসবুক পোস্টে মাহি লিখেছিলেন, ‘কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যববসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here