রোমান্টিক ছবিতে কাজ করতে চাই: বাঁধন

লাক্স তারকা আজমেরি হক বাঁধন। নাটক, বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু। মাঝে কিছুদিন বিরততিতে ছিলেন। শারীরিক ভাবে নিজেকে ফিট করে ইতোমধ্যে বেশ কিছু আলোচিত কাজ করেছেন। সম্প্রতি ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছেন।

এরপরই চমক দেখিয়েছেন বলিউডের ‘খুরফি’ সিনেমায় নাম লিখিয়ে। বিশাল ভরদ্বাজের সিনেমাটিতে তাকে বাংলাদেশি নারীর চরিত্রেই দেখা যাবে। চারদিকে বাঁধনের এখন বসন্ত নেমেছে।

তবে সিনেমার জন্য সাফল্য আসলেও বাঁধনের হাতে সিনেমা কম। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বাঁধন বলেন, আমি তো নিজেই বলেছি, আমার কাজ কমে যেতে পারে। আর আমি কিন্তু উচ্চাভিলাশী নই। আমার চাওয়া পাওয়া ভীষণ সীমিত। তবে ভালো কাজ করতে চাই।

তিনি বলেন, আমি সব ডিরেক্টরের উদ্দেশ্যেই বলতে চাই যে একটি পূর্ণ রোমান্টিক ফিল্ম আমি করতে চাই। এমন না যে আমি ভালোবাসার গল্পে অভিনয় করিনি। প্রচুর নাটক করেছি। কিন্তু সেভাবে যেন ভাবাই হচ্ছে না আমাকে। গল্পগুলোই মনের মতো পাচ্ছি না। তাই আমি বারবার করেই বলতে চাই, একটি পরিপূর্ণ রোমান্টিক ছবিতে কাজ করতে চাই আমি।

বাঁধন বলেন, এখন আমরা কী করি, ইন্টারভিউতে বলি, আমার ৪টি ছবির কথা চলছে। আরো ৫টি ছবি নিয়ে বসেছি। এসব মিথ্যা কথা আমি বলতে চাই না। আমার প্রশ্ন ইন্ডাস্ট্রি কী সেই জায়গায় গিয়েছে আমাদের? যাইনি তো! তাই এসব মিথ্যে বড় বড় কথা বলে ফেইক হতে চাই না। চরকী’র একটি কাজ করলাম, ওরা ভীষণ যত্ন নিয়ে কাজটি করেছে। খুবই এনজয় করেছি। দেখা যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *