Home বিনোদন নিজেই নিজেকে দামি উপহার দিলেন পরীমণি

নিজেই নিজেকে দামি উপহার দিলেন পরীমণি

0
220

ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। এই নায়িকার জন্মদিন মানেই জমকালো আয়োজন ও উৎসব। মাত্র কয়েকদিন পরে জন্মদিন তার। প্রতিবার নানা আয়োজনে পালন করে থাকেন জীবনের বিশেষ এই দিনটি। তাতে নানা উপহার পান পরী।

অন্যান্য বারের থেকে এবারের জন্মদিন অনেক স্পেশাল পরীর কাছে। কেননা, এবার বিশেষ দিনে সঙ্গে থাকবেন পরিবারের নতুন সদস্য রাজ্য। মা হওয়ার পরে এবারই প্রথমবার সন্তানের সঙ্গে জন্মদিন পালন করবেন তিনি।

এদিকে এবার জন্মদিনে কী আয়োজন থাকছে, তা এখনই প্রকাশ করেননি অভিনেত্রী। কিন্তু জন্মদিনের সপ্তাহখানেক আগে নিজেই নিজেকে জন্মদিনের উপহার দিয়েছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা।

পরীমণির জন্মদিন আগামী ২৪ অক্টোবর। জন্মদিনের আগেই রোববার (১৬ অক্টোবর) ফেসবুকে আইফোনের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘নিজেকে গিফট করলাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।’

গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here