Home বিনোদন শাজাহান খানের গল্পে অভিনয় করবেন নিরব-সুনেরাহ

শাজাহান খানের গল্পে অভিনয় করবেন নিরব-সুনেরাহ

0
165

এবার বাংলা সিনেমায় নাম লেখালেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান। এই সাবেক মন্ত্রীর গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। ছবিটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। অভিনয় করবেন নিরব-সুনেরাহ।

এরআগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপন্যাস ‘গাঙচিল ভালোবাসা’ অবলম্বনে নির্মিত হয়েছে ফেরদৌস-পূর্ণিমাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘গাঙচিল’। এবার ওবায়দুল কাদেরের পথ ধরে বাংলা সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন আওয়ামী লীগের এই নেতা।

নায়ক নিরব জানান, ছবিটির শুটিং শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে। এদিন শাজাহান খান নিজে উপস্থিত থেকে ছবিটি সম্পর্কে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে।

নিরব বলেন, ‘শাজাহান খান ভাইয়ের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ হয়নি। তবে এই ছবির বিষয়ে আমার দুইবার কথা হয়েছে মুঠোফোনে। আগামী ২০ তারিখে মহরত অনুষ্ঠানে তিনি আসছেন। সেদিন তার গল্পটি প্রসঙ্গে সবার সঙ্গে সরাসরি আলাপ করবেন।’

শাজাহান খানের গল্পে নিরব-সুনেরাহকে নিয়ে নির্মিতব্য এই সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। এতে রাজাকার চরিত্রে অভিনয় করবেন আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা ও কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন পরিচালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here