Home জাতীয় গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরি থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরি থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0
185

বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের (ব্যবস্থাপনা) ব্যর্থতা দায়ী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, তাদের চাকরিচ্যুত করা হবে।

শনিবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। তাদের সমন্বয়ের অভাবে এ বিপর্যয় হয়। এ ঘটনায় দায়ীদের চাকরিচ্যুত করা হবে।

গত ৪ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। দুপুর ২টা ৪ মিনিটে বিদ্যুৎ চলে যায়। শুরুতে অনেকেই ভেবেছিলেন সাধারণ লোডশেডিং। কিন্তু সময় গড়াতে জানা যায়, বড় রকমের ব্ল্যাকআউটের মুখে পড়েছে বাংলাদেশের অর্ধেক অঞ্চল।

টানা ৬-৭ ঘণ্টা অন্ধকারে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকার কয়েক কোটি মানুষ। এর আগে ২০১৪ সালের নভেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ ঘণ্টার ব্ল্যাকআউট হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here