Home বিনোদন নিজের শতভাগ দিয়ে কাজ করেছি: আঁচল

নিজের শতভাগ দিয়ে কাজ করেছি: আঁচল

0
97

মুক্তির প্রথম দিনেই সিনেমাপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে মিজানুর রহমান মিজান পরিচালিত অ্যাকশন ধারার চলচ্চিত্র ‘রাগী’। গতকাল শুক্রবার থেকে ছবিটি সারা দেশের ২৮টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে।

সিনেমাটির মধ্যদিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে এলেন চিত্রনায়িকা আঁচল। এ নায়িকার সর্বশেষ ছবি ২০১৮ সালে মুক্তি পায়। এরপর চার বছরের বিরতি। এ ছবিটির মাধ্যমে দীর্ঘ সময়ের বিরতি ভাঙলেন আঁচল।

এ নিয়ে প্রত্যাশা কেমন? আঁচল বলেন, আমার ছবি অনেকদিন পর মুক্তি পেলো প্রেক্ষাগৃহে। তাই আমার কাছে ভালো লাগাটাও অন্যরকম। ‘রাগী’ একটি পরিপূর্ণ বাণিজ্যিক সিনেমা। দর্শকদের ভালো লাগার সবকিছু্‌ই আছে এখানে। আশা করছি সবার ভালো লাগবে।

সিনেমায় নিজের চরিত্র নিয়ে নায়িকা বলেন, ছবিতে আমার বড়বোন মুনমুন আপু থাকেন ভীষণ রাগী স্বভাবের। তিনি মূলত ছবির খলনায়িকা। তিনি এত রাগী যে, সবকিছুই করতে পারেন। খু ন-খারাবি তার নেশা। অপরদিকে আমি তারই ছোটবোন। তবে একেবারে তার বিপরীত। আমি খুব নরম প্রকৃতির। রাগ-ক্ষোভ, খুন কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড আমি একেবারেই পছন্দ করি না। বাকিটা দর্শক সিনেমা হলে গিয়েই দেখবেন।

তবে এতটুকু বলতে পারি আমার ক্যারিয়ারের শুরুর দিকে দর্শক আমাকে যেসব ছবির মাধ্যমে গ্রহণ করেছেন, এ ছবিটিও তেমন ধাঁচের। আমিও নিজের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। এখন দর্শক হলে গিয়ে ছবিটি দেখলেই আমাদের সবার সার্থকতা।

সিনেমাটিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আবির চৌধুরী। সামাজিক-অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এছাড়াও রয়েছেন- শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here