Home জাতীয় শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি নুরের

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি নুরের

0
160

ঢাকা: শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, শ্রমিক অধিকার পরিষদকে ২৫ হাজার টাকা জাতীয় নূন্যতম মজুরি ঘোষণার আন্দোলন সফল করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে।

জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সমাবেশে নুরুল হক এই দাবি জানান।

শ্রমিক সমাবেশে সংহতি প্রকাশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বর্তমান বাজার দরে শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা নয়, ৫০ হাজার টাকাও কম বলে মনে হয়।

পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি হারুন অর রশিদ, বিপ্লবী শ্রমিক আন্দোলনের আহবায়ক বিপ্লব ভট্টাচার্য, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আরিফুল ইসলাম, সোহেল শিকদার, ওমর ফারুক সন্ধীপ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হাসান, বিপ্লব কুমার পোদ্দার, আবু হানিফ, শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সজীব ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here