Home দেশের খবর সিরাজগঞ্জে নিখোঁজ কৃষকের অর্ধগলিত মরদেহ মিলল খালে

সিরাজগঞ্জে নিখোঁজ কৃষকের অর্ধগলিত মরদেহ মিলল খালে

0
99

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে খাল থেকে নিখোঁজ কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা কুণ্ডুপাড়া এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

৫৫ বছর বয়সী নিহত সাইফুল ইসলামের বাড়ি উপজেলার জয়ানপুর গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে শাকিল আহম্মেদ নামের একজনকে আটক করেছে পুলিশ। শাকিলের বাড়িও জয়ানপুর গ্রামে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চার দিন আগে সাইফুল নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। গতকাল বুধবার রাতে সন্দেহভাজন শাকিলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে শাকিল এই হত্যার দায় স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here