শাকিব-পূজাকে নিয়ে গান বানালেন নকূল কুমার বিশ্বাস

কিছুদিন ধরে ‘টক অব দ্য টাউন’ শাকিব খান। ঢালিউডের এই কিং খান দীর্ঘদিন ধরে কাজ দিয়ে না হলেও ব্যক্তি জীবন দিয়ে আলোচনায় এসেছেন ঠিকই। গোপনে বিয়ে-সন্তান-বিচ্ছেদ এ তিনটি শব্দ পিছুই ছাড়ছে না ঢালিউড কিংয়ের।

অপু বিশ্বাস, বুবলীর পর সেই তালিকায় নাম যুক্ত হয়েছে নায়িকা পূজা চেরীর নাম। দুইদিন ধরে মাথা চাড়া দিয়ে উঠেছে তার বিয়ের খবর! গত মাসের ২২ তারিখ বিয়ে করেছেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিতও হয়েছেন।

যদিও বিষয়টি পূজা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্কার দিয়েছেন। জানিয়েছেন, এসব গুজব। যারা এ ধরনের গুজব রটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

এদিকে শাকিব-পুজার বিয়ের গুঞ্জনের মধ্যে তাদের নিয়ে গান বানিয়েছেন সঙ্গীতশিল্পী নকূল কুমার বিশ্বাস। বুধবার (১২ অক্টোবর) নকূল কুমার বিশ্বাসের ইউটিউব চ্যানেলে একটি গান প্রকাশ করা হয়।

‘বিয়ের বাদ্য বাজাও’-এমন লিরিকের গানটিতে দেখা মিলেছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত সিনেমার বেশ কিছু দৃশ্য। গানের টাইটেলে লেখে হয়, ‘পূজা-শাকিবের বিয়ে’।

উল্লেখ্য, মাত্র আট বছর বয়সে যাত্রার দলে শিল্পী হিসেবে যোগদানের মাধ্যমে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু। এরপর ১৯৯৬ সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত হওয়া তার গাওয়া ‘বিয়া করলাম ক্যানরে দাদা, বিয়া করলাম ক্যান’ গানটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান নকূল কুমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *