Home বিনোদন দক্ষ খেলোয়াড় হতে সিয়ামের ক্লাবে যাবে পরীমণির ছেলে!

দক্ষ খেলোয়াড় হতে সিয়ামের ক্লাবে যাবে পরীমণির ছেলে!

0
88

রুপালি পর্দা কাঁপাতে ফুটবলকে সঙ্গে নিয়ে আসছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়ক সিয়াম আর শরিফুল রাজ। ফুটবলের প্রেমে তারা এতটাই মজেছেন যে ভবিষ্যতে নিজের ছেলেকেও একজন খেলোয়াড় বানাতে পারেন এই দুই সুপারস্টার।

স্বাধীন বাংলার ফুটবল দলকে ঘিরে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় দুটি চরিত্রে দেখা যাবে নায়ক সিয়াম ও রাজকে। মুক্তিযোদ্ধার প্রেক্ষাপট একাত্তর, ফুটবল আর ভালোবাসার কাহিনীকে উপজীব্য করে সিনেমার গল্প এগিয়ে যাবে সামনের দিকে।

সেই সিনেমা প্রসঙ্গেই সম্প্রতি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সিনেমাটির পরিচালক আর অভিনয়শিল্পীরা। ৪ বছর ধরে শ্রম দিয়ে পরিচালক রায়হান রাফি তৈরি করেছেন এই ছবিটি।

এই ছবিটি করতে গিয়ে কখনও নিজের ছেলেকে খেলোয়াড় হিসেবে দেখতে ইচ্ছা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিয়াম বলেন, ছেলেকে শুধু খেলোয়ার না তিনি একটি স্পোর্টস ক্লাবও তৈরি করতে চান খেলাকে ভালোবেসে।

সিয়ামের এমন উত্তরে শরিফুল রাজও সায় দেন এবং বলেন, ভবিষ্যতে নির্মিত ওই ক্লাবেই তার আর পরীমনির ছেলে নিয়মিত যাবে দক্ষ খেলোয়াড় হয়ে গড়ে উঠতে।

আগামী ২৮ অক্টোবর রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটি মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমিসহ আরও অনেকে।

শুরুতে শরিফুল রাজ স্টেজ থেকে বল ছুড়ে মঞ্চে আহ্বান জানান সিয়াম আহমদকে।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনার সঙ্গে ফিকশনের আশ্রয় নিয়ে গড়ে উঠেছে ‘দামাল’ সিনেমার গল্প। কিছুটা এই সময়ও উঠে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here