Home বিনোদন সন্তানকে নিয়ে সুন্দর পরিকল্পনা করেন শাকিব: বুবলী

সন্তানকে নিয়ে সুন্দর পরিকল্পনা করেন শাকিব: বুবলী

0
236

দেশীয় শোবিজের সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান ও বুবলী। অনেক দিন ধরে চলতে থাকা শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে শুরুতে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন এই নায়িকা।

এরপর শাকিব খান ও তিনি একইদিনে সামাজিক মাধ্যমে জানান তাদের পুত্রসন্তান হয়েছে। সেদিন সন্তানের নাম এবং ছবিও প্রকাশ করেন দুজন। সবশেষ বুবলী প্রকাশ করেন নিজেদের বিয়ের তারিখও।

এদিকে দাম্পত্য জীবন নিয়ে টানাপোড়েন থাকলেও সন্তানের বাবা হিসেবে শাকিব খানকে স্টার মার্কস দিলেন শবনম বুবলী। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নায়িকা জানিয়েছেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শাকিব সব চেষ্টা করে যাচ্ছেন।

বুবলী বলেন, ‘শাকিব খান আসলে বাবা হিসেবে সন্তানকে নিয়ে এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সুন্দর পরিকল্পনা করেন। সবসময় পাশে থাকার চেষ্টা করেন। কিন্তু তিনি নিজেও তো অনেক ব্যস্ত, নানা ব্যস্ততায় সবসময় সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়তো একটু সময় লেগে যায়। তা ছাড়া সবকিছু নিয়ে ওকে বেশি প্রেশার দিতে চাই না আমি। তাই যে কোনো দায়িত্ব বাস্তবায়নের ব্যাপারটি আমিই মূলত দেখাশোনা করি। এ জন্য এই ব্যাপারটিও পরিবারে চেক অ্যান্ড ব্যালান্স করে নিয়েছি। সেক্ষেত্রে একজন পরিকল্পনাকারী, আরেকজন বাস্তবায়নকারী। এভাবেই চলছে।’

সদ্য গুঞ্জন রটেছে, আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর। এটি সত্য কি না— জানতে চাইলে বুবলী বলেন, ‘এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। দেখুন, আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম।

তিনি বলেন, আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়। আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

এর আগে ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই।

২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৭ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here