শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো উল্লেখ করে ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তার মানে সে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্যারি করে। বাংলাদেশের পতাকা ক্যারি করছে- এটা অস্বীকার করার কিছু নেই। তার বিকল্প গত দশ বছরেও দেখিনি।
তিনি বলেন, শাকিব খান হলেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন একমাত্র হিরো। মান্না ভাই মারা যাওয়ার পর থেকে শাকিব ভাই বাংলা ফিল্মকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে।
সিদ্দিকুর রহমান বলেন, ফিল্ম ইন্ড্রাস্টির জন্য শাকিব একটা ফ্যাক্ট। সেজন্য শাকিব বাবার কাছে অনেকেই ফুঁ নিতে যান। ‘বাবার দরবার’ বলছি কারণ অনেকে পীর বিশ্বাস করে। পীরের কাছে ফুঁ নিতে যায়। শাকিব বাবার কাছেও অনেকে যায়। তবে শাকিব বাবার দরবারে একবার কেউ গেলে ফেরে না খালি হাতে।
হঠাৎ শাকিব খানকে নিয়ে কেন মন্তব্য করছেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, শাকিব খান মিডিয়ার বাইরে নয়, আর সিদ্দিকুর রহমানও মিডিয়ার বাইরে নয়। এই অঙ্গনের বদনাম বা সুনাম হলে সেটা আমারও।
‘কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়। সেই রিউমারে সঙ্গে সিদ্দিকুর রহমান গা ভাসাবে না।’ যোগ করেন তিনি।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে চিত্রনায়ক শাকিব খান ও বুবলীর বিয়ে ও সন্তান নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালচনার ঝড়। যা ‘টক অব দ্যা টাউনে‘ পরিণত হইছে। এখানেই শেষ না, শাকিবের সঙ্গে অন্য এক নায়িকা পূজার সঙ্গে প্রেমে গুঞ্জনও চাউর হয়। শুরু হয় নতুন আলোচানা। এবার আগুনে ঘি ঢাললেন সিদ্দিক।
