রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে বাস থেকে ২ হাজার ৮শ’ ইয়াবাসহ বাবু শিকদার (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের অন্তর্গত হাদী ফকিরহাট বাজারের নিকটবর্তী গাছবাড়ীয়া নুর শাহ ফকির বাড়ীর এলাকায় হানিফ বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।
আটককৃত বাবু শিকদার নারায়নগঞ্জ জেলার বন্দর থানার সালে নগর গ্রামের মোঃ মফিজের পুত্র।
এ ব্যাপারে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর হানিফ গাড়ি তল্লাশির সময় গাড়ি থেকে নেমে পালানোর সময় বাসের যাত্রী বাবু শিকদারকে তল্লাশি করে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
