Home বিনোদন ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী

ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী

0
69

সম্প্রতি বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা জনসমক্ষে স্বীকার করেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী।

এখন শোনা যাচ্ছে, আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয় তাদের। সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।

শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রগুলো জানায়।

তবে বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করেছেন বুবলী। তিনি মনে করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এমন গুঞ্জন ছাড়াচ্ছেন। বুবলীর ভাষায়, ‘এ ধরনের কথা কে বা কারা ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না। তবে শিগগিরই জানতে পারব।’

কয়েকদিন আগে ‘লিডার— আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব-বুবলী। তখন পুরোটা সময় তারা কথা বলেননি। দূরত্ব বজায় রেখে দৃশ্যধারণে অংশ নিয়েছেন। এ থেকে ধরে নেওয়া হচ্ছে, তাদের বিচ্ছেদের গুঞ্জন সত্য।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

এর আগে ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৬ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here