মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সুতি ঈদগাঁ মাঠের পাশে বৈরান নদীত অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করছে গোপালপুর থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে বৈরান নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে গোপালপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা যায় যুবকটির বয়স ২৫, তার পরনে একটি কালো শর্ট প্যান্ট, এবং বাম পায়ে পাতার উপরে একটি সাদা দাগ রয়েছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, লাশটি মর্গে পাঠানো হবে। সুরতহাল রিপোর্ট সাপেক্ষে ও লাশটি শনাক্ত করে মৃত্যু রহস্য উদঘাটন করা যাবে।
