সময় হলে বলবো ‘অহংকার পতনের মূল’ কেন লিখেছি: মিম

শনিবার রাতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ভেরিফায়েড ফেসবুক পেইজ লিখেছেন, ‘অহঙ্কার পতনের মুল। শুধু অপেক্ষা করুন এবং দেখুন।’

অভিনেত্রীর এমন স্ট্যাটাসে বেশ নড়েচড়ে বসেছেন ভক্ত-অনুরাগীরা। কাকে অহঙ্কারী বললেন মীম? কাকে বললেন অপেক্ষা করতে? এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। অভিনেত্রীর স্ট্যাটাসে মন্তব্য করে নিজেদের আগ্রহ ও মতামত প্রকাশ করছেন ভক্তরা।

মিমকে জিজ্ঞেস করতেই এই অভিনেত্রী কৌশলী হয়ে এড়িয়ে গেলেন। বললেন, ‘তেমন কিছুই না। একটা প্রবাদ শেয়ার করলাম মাত্র। আর যদি কিছু থাকে আমার বার্তার মধ্যে, সেটা সময় হলে বলবো।’

উল্লেখ্য, ‘পরান’ ব্যবসাসফল হওয়ার পর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এখন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দামাল’ মুক্তির অপেক্ষায় আছে। দামাল মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *