নাটকে কাজ করা কমিয়ে দেব: সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই ৩০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করেছেন তিনি।

জানা গেছে, ব্যাচেলর ফুটবল নামে একটি নাটক দিয়ে বিরতি ভেঙেছেন সাবিলা। যথারীতি এখানে ব্যাচেলর পয়েন্ট নাটকের সেই নাবিলা চরিত্রেই দেখা যাবে তাঁকে। এছাড়া বৃহস্পতিবার থেকে ‘কদম বনে বৃষ্টি’ ও ‘আড়ি’ নামে দুটি এক ঘণ্টার নাটকের শুটিং করছেন। দুই নাটকেই সাবিলার সহশিল্পী অপূর্ব।

সাবিলা বলেন, ‘ভাবছি নাটকের কাজ কমিয়ে দেব। গত ঈদেও ভালো ভালো গল্পের কাজ করেছি। কিন্তু এখন সেই ধরনের ইউনিক গল্প খুব একটা পাচ্ছি না। আর না পেলে নাটকে বেশি কাজ করব না। এখন ওটিটিতে ভালো ভালো কাজ হচ্ছে। ওটিটিতে কাজ করব। এ জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এখন থেকে কি চলচ্চিত্রে নিয়মিত হবেন? জানতে চাইলে তিনি বলেন, বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হলো চলচ্চিত্র। এই মাধ্যমে কাজ করতে হলে আরও অনেক কিছু শিখতে হবে। আমি নিজেকে আরও পরিণত করে চলচ্চিত্রে নিয়মিত হতে চাই, আপাতত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *